ক বি সু দী প্ত বি শ্বা স
কবি সুদীপ্ত বিশ্বাস কবিতা লিখছেন দীর্ঘদিন থেকে।প্রকাশিত বইয়ের সংখ্যা ১২ টি।কবির কবিতা প্রকাশিত হয়েছে বিভিন্ন বাণিজ্যিক পত্রিকা ও অজস্র লিটিল ম্যাগাজিনে।'ঝিনুক জীবন' কবির প্রথম বই। ২০১০ এ প্রকাশিত হয়। এরপর মেঘের মেয়ে, ছড়ার দেশে, পানকৌড়ির ডুব, হৃদি ছুঁয়ে যায়, Oyster life, অভিলাষ, মিঠির চিঠি ইত্যাদি বইগুলো এক এক করে প্রকাশিত হয়েছে।কবি পেশাতে রাজ্য সরকারি আমলা (ডেপুটি ম্যাজিস্ট্রেট)।
নদী বা বাতাস, মেঘ-পাখিদের গান।
জল
সেতু? হ্যাঁ গো, সেতুই পাতো তোমার আমার বুকে
চিরটাকাল ভালবাসা থাক না বাঁধা সুখে।
সুখের বাঁধন আলগা হলেই নামব আবার জলে
জলে জন্ম, জলে মৃত্যু, জলেই বাঁচতে বলে।
জল হয়ে তাই তোমার পাশে যেই না আমি নামি
ভালবাসার অতলতলে যাই তলিয়ে আমি!
জল তো মুছে ফেলে সবই সাঁতরে যাবার পরে
তাই বিরহ দেয় না উঁকি জলের কোনও স্তরে।
ভুলে যাওয়া বরং ভালো, ভুলতে কি আর জানি?
তাইতো শুধু হৃদয় সেঁচে দুঃখ তুলে আনি।


Comments
Post a Comment