ক বি বি প্ল ব চ ক্র ব র্তী
জন্ম:-৯ অক্টোবর ১৯৬৪ সাল। পশ্চিমবঙ্গ, ভারত।
আকাশবাণী কলকাতার নাট্যশিল্পী। লেখালেখি শুরু:আটের দশকে।প্রথম লেখা প্রকাশ: স্কুল ম্যাগাজিন।১৯৭৬ সালে। কবি হিসাবে প্রথম কবিতা ছাপানো হয় ১৯৮৬ সালে অববাহিকা পত্রিকায় কবিতা লেখালেখি শুরু।যেটি উত্তর ,২৪ পরগনার হাবরা থেকে প্রকাশিত হয়।প্রকাশিত কবিতার বই:-নি:শব্দের শব্দরা,মুঠোয় ভরেছি খেয়ালপোকা,দাহ,কৃষ্ণসখী কথা।বিপ্লব চক্রবর্তীর প্রকাশিত গল্পের বই রং বদলের রং, স্যান্ডউইচ ও সিঁড়ি ভাঙা অঙ্ক। সম্মাননা:-বাংলা কবিতা উৎসব ২০১৩, বাঙালি সংস্কৃতি কেন্দ্র।জাতীয় কবিতা পরিষদ, মৌলভীবাজার সিলেট,২০২০ সালে আরাত্রিক সম্মান প্রাপ্তি।
দুটি কবিতায়
কবি বিপ্লব চক্রবর্তী
আমার স্বদেশ,আমার অসুখ
আমার স্বদেশ কেন হিংস্রতা দিয়ে মোড়া
খুন ধর্ষণ কবন্ধ তৈরীরি-ই কারখানা
অনুগত জল্লাদ আমাদের চেনাজানা
মানুষ মারাই জীবন জীবিকা করেছে ওরা!
যেভাবে জ্বললো নয়টি মানুষ পুরো ঘরখানা
সেতো ভোটের মিছিল করা বনেদি নরক
চওড়া কপালে দেখেছি জয়ের তিলক
সততার মরূভূমি থেকে পিশাচেরা দিল হানা!
কবিতা শিল্প ছবি আঁকা সংস্কৃতি বিনোদনে
সারা গায়ে আজ কে ছেটালো এত থুতু
লজ্জিত আমি ভয়ার্ত তবুও ভাবছি পরন্তু
গোপন হিংসা কেন দাউ দাউ জ্বলে প্রাণপণে!
আমি নেহাতই পদ্যলিখিয়ে সাধারণ এক কবি
রাগ বিদ্বেষে কী যে আসে গোপনে যতনা কাঁদি!
জনান্তিকে
বহতানদী এক জোৎস্না এনে
বলেছিল নক্ষত্র এনেছি আমি
প্রসারিত কর তোমার উঠোন
বলে হাত রেখেছিল হাতে
আমি সবটুকু নিংড়ে নিতে
ওষ্ঠ যেই নিয়ে গেছি কাছে
চকিতে ভেঙে গেল ঘুম।
লালাগ্রন্থি এসে শুষে নিল
রোমকূপে জমা
গেঁড়ে থাকা পুরনো অসুখ
আবার ঘুুমোবো আমি
নদী তুমি এসো কাছে
নক্ষত্র নয়ত থাক বহুদূরে
ওষ্ঠ থাক অনন্ত প্রতীক্ষায়
এসো এসো তুমি ঘুম।


Comments
Post a Comment