ক বি স ম তু হি ন


 স ম তুহিন

জন্ম : ০৬ নভেম্বর ১৯৭৩, সাতক্ষীরা।প্রকাশিত বই

অজানা অর্কেস্ট্রার দেশে । কবিতা । সংবেদ : ২০১৪ পাতাপড়া বনে পাখিদের পালক ঝরে । কবিতা ।শুদ্ধস্বর :২০১৫ শ্রেষ্ঠ কবিতা :জয় গোস্বামী । সম্পাদনা । হাওলাদার : ২০১৯


দুটি কবিতায়
কবি স ম তুহিন









সায় দিতে নেই সব সময়


মরা নদী ভাঙা নৌকো নিয়ে  

পলাই আমি পড়শীর প্রয়োজনে


স্বতন্ত্র শিল্পে ছাপ মারার এখনই সময়


পৃথিবীর সমান সুন্দর ব্যস্ত ফুসফুস

এখন আরও ব্যস্ত আরও অক্সিজেন চাই তার

উদ্যানের গাছ কেটো না, প্লিজ  


বুকের বাঁ দিকে অভিধান পালানো শব্দেরা ভিড় করুক

নিখুঁত আলস্যে সময় পার করোনা-


বন্ধু, তোমাকেই বলছি,

শুন্যমেধার মানুষের কথায় সায় দিতে নেই সব সময়



ধর্ম বদলাই


কথা ছিল

নতুন সুরের গান গাবো


কথা ছিল

দিনভর ঘামের গন্ধ মেখে

মাটির হাঁটে কিনবো তাকে ষোলো আনায়


এসো

মাথা থেকে ঝেড়ে ফেলে গতকাল

দূরত্ব ভাঙা জাহাজের নাগরিক হই


এসো

হৃদয় মানচিত্রে হৃদয়ের ধর্ম বদলাই




Comments

Popular posts from this blog

ক বি- শি ল্পী শ্যা ম ল জা না

ক বি সু দী প্ত বি শ্বা স

ক বি রা খ হ রি পাল