ক বি অ রি ন্দ ম চ ট্টো পা ধ্যা য়


 অরিন্দম চট্টোপাধ্যায়

জন্ম:- কলকাতায়, আদি বাড়ি বীরভমের সিউড়িতে। ওখানে পড়াশোনা, ও বেড়ে ওঠা, পরবর্তী তে  রাজ্য সরকারি চাকরি ও পেশা গত কারণে বিভিন্ন জায়গায় থাকা। বতমানে কলকাতা বেহালা নিবাসী।কবিতা নির্মাণে আত্মপ্রকাশ নব্বই এর দশকে।

প্রকাশিত কাব্যগ্রন্থ:-  উড়ে যায় নীল অক্ষর, অনুভব ও বাল্যপ্রেম, বৃষ্টিকণা শ্রাবণ সুখ, ও চূর্ণি নদী তে মধ্যরাত,জলজ এস্রাজ,অন্তঃবৃত্ত ও অক্ষরস্রোত,।"এখন ময়ূরাক্ষী " বলে  কবিতা পত্রিকা সম্পাদনার ও দায়িত্বে আছেন,   অন্যকবিতা অনলাইন পত্রিকা সম্পাদনার সাথে যুক্ত আছেন ও,  বঙ্গ ভাষা ও সংস্কৃতি পত্রিকার সাথে যুক্ত, এছাড়াও 'আজকের এষা পত্রিকার সাথে ও যুক্ত। পুরস্কার- কংসাবতী অববাহিকা সাহিত্যপত্র পাক্ষিক সম্মাননা,ধ্রুপদী সাহিত্য সংস্কৃতি সম্মাননা

বেলাশেষে সাহিত্য পত্রিকা সম্মাননা, বর্ণপরিচয় অভিজ্ঞান ২০২১,উজান পরিবার সাহিত্য সম্মাননা, শিঞ্জন সম্মাননা। 


দুটি কবিতায়

কবি অরিন্দম চট্টোপাধ্যায়









চন্দ্রকলা


আমার  বিস্তৃত কলোনি মাঠ

কাঙ্খিত মধ্যাহ্নের প্রতীক্ষায়

সারা মধ্যাহ্ন জুড়ে রাখাল বালক

বিকেলে ফিরে যাওয়া সব পয়স্বিনী 


সূর্য ডুবছে দিগন্ত আকাশে

অপরাহ্নের বনজ পথ

আদিবাসী রমনী ফিরে দেখে নীড়

আর নীড়ের ওপর চন্দ্রকলা....


বেজে ওঠে চারিদিকে ধামসা,মাদল

বানাম, রাহাড়,টমাক, তিরোয়া

ঝুমুর সুর ছড়ায় গ্রস্ত উপত্যকায়....

নৃত্যরত পদযুগল আদিবাসী যুবতীর


রাত্রি আঁধার গভীর থেকে গভীরে

মহুয়া বাতাস ঝরে পড়ে.....

এক নিঃশব্দের ভেতর ঝোরো নদী

যেন এক উদাস পথিক বাউল....


স্মৃতিমেঘ


কুয়াশার ভেতর আমার বিষন্নতা 

স্মৃতিমেঘ উড়ে উড়ে আসে

ময়ূর রঙে রঙিন হয়ে... 

হাতের মুঠো খুলে ধরি

একটু স্পর্শের আশায়

আবার উড়ে যায় বসন্ত পাখি হয়ে

এক অকৃত্রিম অন্বেষণে... 

সেই রাঙামাটি থেকে বারাখাম্বা রোড়

নীরবতার ভেতর ঘুরে বেড়াই

তুলোর মতো অনুভূতি নিয়ে নামে

এই চরাচরে পলাশ সন্ধ্যা

সকাল হলেই রঙিন হয়ে যায় পৃথিবী

 

তবুও কুয়াশার ভেতর আমার বিষন্নতা 





Comments

Popular posts from this blog

ক বি- শি ল্পী শ্যা ম ল জা না

ক বি সু দী প্ত বি শ্বা স

ক বি রা খ হ রি পাল