ক বি মা লা ঘো ষ মি ত্র


 মালা ঘোষ মিত্র

জন্ম:-বনগ্রাম।বাংলা সাহিত্যে

অনার্স, এম.এ, বি. এড (কলকাতা বিশ্ববিদ্যালয়)।বিভিন্ন পত্র-পত্রিকা ও ক্লাব স্যুভেনির-এর পক্ষ থেকে বিভিন্ন সময় স্মারক, পদক, শংসাপত্রর প্রাপ্তি ঘটেছে। যেমন-নৌকোপত্রিকা, উত্তর সীমান্ত, বনগ্রাম পাবলিক লাইব্রেরী এন্ড টাউন হল, ঠাকুর নগর বইমেলা কমিটি, গোপাল নগর বিভূতি মেলা কমিটি  ইত্যাদি সংস্থার পক্ষ থেকে সৃজন সম্মান।

স্কুল ও কলেজ জীবনেও লেখালেখির জন্য বিভিন্ন সম্মাননা প্রাপ্তি ঘটেছে।দেশে বিদেশে বিভিন্ন পত্রিকায় প্রচুর লেখা প্রকাশিত হয়েছে। কবিতা লিখতে, কবিতা পড়তে, গান, নাটক করতে ও দেখতে, সাহিত্য চর্চা করতে ভালোবাসেন।


দুটি কবিতায়

কবি মালা ঘোষ মিত্র












ভায়োলিন 

 

শুঁয়োপোকার দল বুকের মধ্যে

চলাফেরা করে, পূর্বাভাস থাকে আঁধারের

বিষাদ জল ঢুকে আসে কুলকুলিয়ে

পাথরের উপর বসে কেবলই ভিজে যায়।

সুগন্ধি ধূপের গন্ধে শরীরে বিরহ আসে।

ঘুম আর আসে না,

সঠিক গন্তব্যে পৌঁছাতে পারি না,

মহাকাশে অসংখ্য নক্ষত্র,

রক্তচাপ বেড়ে যায়, শরীরের তাপমাত্রা

থার্মোমিটারে মাপা যায় না।

অরন্য আরো গভীর হয়।

লজ্জাবতী গাছ ডালপালা বিস্তার করে,

সুপ্ত আগ্নেয়গিরি জেগে উঠছে,

ঠোঁটে থাকে বাঁকা হাসি

শরীর জুড়ে ভায়োলিন বাজে।


বন্ধনী


তীব্র আলোড়ন শুধুই হৃদয় জুড়ে

স্নিগ্ধ বিকেলে আলো- আঁধারি নামে

স্নায়ু, রক্ত ভেতরে----

ডানা ঝাপটাতে ঝাপটাতে আলো পড়ে

চোখে,অনলমেঘ, উড়ে আসে সাদা পায়রা

দেবদারু পাতারা ঝরে শিরা বিন্যাস পাহাড়ে

রৈখিক    বন্ধনী আরো দৃঢ় হয়।

ধ্রুবতারা আকাশে ----

প্রজাপতিরা পরাগ মিলন করে অপরাহ্নের আগে

পাহাড় নামে সমতলে

তারপরেই তো সুখনদী।

থোকা থোকা ফুল।





Comments

Popular posts from this blog

ক বি- শি ল্পী শ্যা ম ল জা না

ক বি সু দী প্ত বি শ্বা স

ক বি রা খ হ রি পাল