কি ছু ব লা ক থা



কি ছু ব লা ক থা:-

যুদ্ধ চলছে! ভয়ঙ্কর যুদ্ধ চলছে! ভয়ঙ্কর এক যুদ্ধ চলছে ঘরে-বাইরে। কি বলব,কী বলা উচিত--এ সব নিয়ে অদ্ভুত এক দোদুল্যমান দ্বন্দে জেরবার সিংহভাগ মানুষের সূক্ষ্ম চৈতন্যবোধ।তবে কী বাক স্বাধীনতা নেই!তাই  বা বলি কি করে! সামাজিক মাধ্যম সহ বিভিন্ন ধারায় তো জারি রয়েছে যুদ্ধ।তবু কেন যেন কখনো কখনো মনে হয় অশান্তি এড়াতে চরম এক অসহায়ত্ব নিয়ে আমদের ক্রমে বাড়িয়ে যেতে হচ্ছে সহনশক্তি।
অন্যদিকে আবার,পৃথিবীময় মানবতা নিষ্ঠুরভাবে লাঞ্ছিত, বিপর্যস্ত।যা দেখে স্তব্ধ হয়ে যায় হৃদয়।মনুষ্যত্বের প্রবাহকে আটকে রেখে ক্রমাগত তীক্ষ্ণ করে তোলা হচ্ছে বৈষম্য, হিংসা,দ্বেষ প্রভৃতিকে।বেকারত্ব,কর্মহীনতা এতটাই প্রবল যে, চরম এক সাংস্কৃতিক অবক্ষয়ের স্রোতে টলোমলো আপামর সমাজজীবন।গোটা দেশ জুড়ে যেন একটা বিভেদরেখা তৈরির সূক্ষ্ম ও তীব্র আয়োজন। সবকিছুতে কেমন যেন আঁধার আঁধার।তবে কি আমরা বড় কোন অশনি সংকেতের মুখোমুখি!!
কবিপক্ষ পার করে এখন আমরা স্মরণ করছি 'জৈষ্ঠ্যের ঝড়কে'। জানি না এমন অবস্থায় তাঁরা বেঁচে থাকলে কী লিখতেন! তবে,এটুকু জোর দিয়ে বলা যায় যে, একটা দিশা খুঁজে পেত মানুষ।

যাইহোক, পরম্পরা বজায় রেখে এর মধ্যেও আজ প্রকাশিত হল 'নৌবত' ব্লগজিন পত্রিকার একাদশ সংখ্যা (মে,২০২২)। প্রতিটি সংখ্যার মত এ সংখ্যায়ও কবিতার পাশাপাশি অনুবাদ কবিতা ও 'সম্পাদকের জানালা' থাকল। আর, 'কবির সঙ্গে কবিতার সঙ্গে' কলামে দু'বাংলার দু'জন প্রিয় কবিকে নিয়ে একান্ত অনুভূতির কথা বলেছেন কবি-শিল্পী শ্যামল জানা ও কবি- প্রাবন্ধিক বিমল মন্ডল। আশা করি, অন্যান্য সংখ্যা'র মতো এই সংখ্যাটিও পাঠকের ভালোবাসা থেকে বঞ্চিত হবে না।

সকলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা…

 

Comments

Popular posts from this blog

ক বি- শি ল্পী শ্যা ম ল জা না

ক বি সু দী প্ত বি শ্বা স