ক বি অ রু ণ ভ ট্টা চা র্য


অরুণ ভট্টাচার্য

জন্ম:-২৫ আগষ্ট ১৯৬৯। নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ । প্রতিষ্ঠাতা - বিবেকানন্দ আদর্শ বিদ্যাপীঠ।পেশায় শিক্ষক ।কবিতার শুরু স্কুল জীবনে। কাব্যগ্রন্থ - নীল মেঘে বৃষ্টি রেখা, সংলাপহীন সময়, কুরুক্ষেত্রের বিজ্ঞাপন, Beyond the mirror এবং আরো কয়েকটি। সাহিত্য সৃষ্টির পাশাপাশি ইতিহাস গবেষণাও করে চলেছেন। লিখেছেন - 'বৃহত্তর নারায়ণগড় ; হাজার বছরের ইতিহাস'। সম্মাননা:- 'লাল নীল সবুজ' সম্মাননা, সারা ভারত 'সমর সাহিত্য সম্মান' 'নীল মেঘে বৃষ্টি রেখা' র জন্য সংস্কৃতি পুরস্কার, বীতশোক ভট্টাচার্য স্মৃতি সম্মান, নীরেন্দ্রনাথ চক্রবর্তী সম্মান (যুথিকা সাহিত্য) ইত্যাদি । সম্পাদিত পত্রিকা - 'আঁধারে আলো।

দুটি কবিতায়

কবি অরুণ ভট্টাচার্য


জন্মান্তরের পথে 

                       

বারোটা পাঁচ মিনিট । এইমাত্র 

চূড়ান্ত সময় হলো । মৃত্যুর 

আমার হাড় চামড়ার শরীরটা 

মিশে যাচ্ছে হেমন্তে 

ঘন কুয়াশাচ্ছন্ন মহাশূন্যে । 

গড়িয়ে পড়া রক্ত 

পুড়ছে 

ধবধবে সাদা মাটির উত্তাপে 

লেখা হচ্ছে আমার জন্ম-কথা ।


রক্ত দাগ লেগে থাকে ঠিক প্রতিটি পুনর্জন্মের সময়।


কালশিটে রঙের সূর্য উঠবে ভোরে 

আটটায় বাজার বেরোবো 

ওখানে গভীরভাবে জ্বলছে মধ্যবিত্ত আগুন 

সেই আগুনে ঝাঁপ দিই 

বর্ষার ঝড়ো পোকার মত 

পাখনা পুড়িয়ে । আধপোড়া শরীরে 

ধোঁয়া টানতে টানতে ফিরে আসি 

        কলমি শাক আর নটে ডাঁটায় ব্যাগ ভরে ।

রূপচাঁদ বাউল কানে বাজে 

ফেরিওয়ালার ডাকে, সেসময় 


অপরাজিত সকাল জল খায় আগুনের মতো ।


গাঢ় বাদামি 

                                 

অন্ধকার ক্রমশ: ভরে যাচ্ছে চোখে 

আমাদের মাটি আকাশ আর জলেও 

ছড়িয়ে দিচ্ছে তারা 

ঠিক কুয়াশা ঢাকছে শিরশির 

ব্যারেল পিঠে চাষী যেন অন্ধকার স্প্রে করছে জমিতে।


 তবুওতো বাঁচতে চায় সবাই ।


চামড়া থেকে এক ইঞ্চি..।

এই এক ইঞ্চি আমাদের নিজস্বী,

 তারই মাঝে একটা বলয় 

লাল সবুজ গেরুয়া সাদা চেয়ারগুলো ঘুরছে মিউজিকের সাথে চক্রাকারে ।


স্বপ্ন দেখায় আমাদের, 

রঙের স্বপ্ন দেখি আমরা

মুহূর্তেই সুর বন্ধ হলে বুঝেনিই চৈত্র দুপুর,

দৃশ্যপটে সবকটা রং শুধুই গাঢ় বাদামি ।


মাটিতে জমাট বলির রক্তের মতো ।                       


                           



Comments

Popular posts from this blog

ক বি- শি ল্পী শ্যা ম ল জা না

ক বি সু দী প্ত বি শ্বা স

ক বি রা খ হ রি পাল