ক বি আ ফ জ ল আ লি


আফজল আলি

নয়ের দশকের কবি হলেও এখনও সমান ভাবে লিখে চলেছেন। তিনি পনেরো বছর 'কবিতা পাক্ষিক' পত্রিকার সম্পাদক মন্ডলীতে ছিলেন।বর্তমানে জিরো বাউন্ডারি কবিতা পত্রিকা সম্পাদনা করেন। এ পর্যন্ত প্রকাশিত হয়েছে বারোটি কাব্যগ্রন্থ,  একটি কবিতা সমগ্র।  লিখেছেন কবিতা তথা দর্শনের নতুন একটি কনসেপ্ট যার নাম জিরো বাউন্ডারি কনসেপ্ট। এছাড়াও কবিতা বিষয়ক গদ্য লিখেছেন অনেক এবং কিছু ছোট গল্প এবং একটি কাব্য উপন্যাস।  পেয়েছেন কবিতা পাক্ষিক সম্মান,  সমিধ সাহিত্য সম্মান এবং টার্মিনাস বই পার্বন সম্মান।  

দুটি কবিতায়
কবি আফজল আলি


অবাঞ্ছিত গল্পের ঘাম


একে একে ছেড়ে যাচ্ছে সব,বুঝি বিরহ প্রকোপ এমন-ই বিস্তীর্ণ হয়

সুন্দর একটা জ্যোৎস্নার ভিতর ,একটা মাধুর্যের ভিতর

এমন সমর্থন উপভোগ্য ছিল

পায়ের আওয়াজ শোনা যায় বিকেলের প্রান্তে

শরীর থেকে ঘাম ঝরে

একলা মানুষের নৌকা ডোবে,তাদের ছিল চিহ্নিত ডানহাত

কোথাও মৃত্যু শোষণের ঊর্ধ্বে উঠতে পারেনি

এমন গল্প অবাঞ্ছিত হয়েছে

অবশিষ্ট যা থেকে যায়,  প্রতিশব্দে বিচলিত সেই রাত্রিযাপন

ফিরিয়ে নাও আরও কয়েকটি অব্যক্তের কাছে,বাতাস ভারী হয়ে আসে

কোনো খবর নেই ,গাছেরা অমনোযোগী, ঠান্ডা পানীয়ে কিছুটা গরম সাফাই 


সামঞ্জস্য ছিল আকাশ


ক্ষত হল জীবনের হিসাব,আগে এবং পিছনে থাকে অনুভব

এখন ফিরে যেতে হবে বর্ষার দিকে

স্মৃতি চিহ্ন কোনো অমাবস্যার রাত্রি নয়

আবেগ অনুভব বলেছি অনেক, প্রকাশ করেছি বারবার

অভিমান টুকরো টুকরো হলে নতুন করে চিনতে হয় তাই

ভরসা দেওয়ার মানুষগুলো কি সরিয়ে নেয় হাত

এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সংযুক্ত রেখেছি নিজেকে

একদিন বর্ষা আসবে বলে প্রিয়জন বসেছিল

একদিন বাতাসে চেনা মানুষের প্রলেপ ছিল,সামঞ্জস্য ছিল আকাশ

আলো বলে ডেকেছিলাম  রোশনি ছিল সাথে

ঝড় এসে কীভাবে উড়িয়ে নিতে পারে

ঝড় কি তেমন-ই শক্তিমান হবে

ভরসা দেওয়ার মতো একটা আলিঙ্গন জীবনের জন্য রয়ে গেছে দামী

সময়ের সেই সন্ধিক্ষণ হারাতে চাই না জেনো

একা কবিতাই যেন পাহারা দেয়  সারাক্ষণ,অভিমুখ তেমনও


Comments

  1. স্মৃতিচিহ্ন কোন অমাবস‍্যার রাত্রি নয়--strong statement 🙏💖🙏

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ক বি- শি ল্পী শ্যা ম ল জা না

ক বি সু দী প্ত বি শ্বা স

ক বি রা খ হ রি পাল