ক বি- শি ল্পী শ্যা ম ল জা না
শ্যামল জানা জন্ম :- ৭ নভেম্বর,১৯৫৭, বরানগরে৷ প্রাথমিকভাবে ইঞ্জিনীয়ারিং-এর ছাত্র৷ পরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ভিসুয়াল আর্টস-এ (ইউরোপীয় চিত্রকলা) স্নাতকোত্তর৷ মূলত ফাইন আর্টস-এর ছাত্র হলেও ছবি আঁকার পাশাপাশি প্রচ্ছদ ও অলংকরণশিল্পী হিসেবেও সুপরিচিত৷ কলকাতা ছাড়াও ভারতবর্ষের মূল শহর - গুলিতেও বহু জাতীয়স্তরে চিত্র-প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন৷ আন্তর্জাতিকস্তরেও ডিজিটাল গ্রাফিক্স-এর প্রদর্শনীতে সুদূর লাতিন আমেরিকায় ভেনেজুয়েলায় অংশগ্রহণ করেছেন।ডিজিটাল প্রযুক্তিকে একশো শতাংশ ক্রিয়েটিভ আর্টের ক্ষেত্রে ব্যবহার করা ও তাকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে পশ্চিমবমবঙ্গে প্রথম “ডিজিটাল গ্রাফিক্স”-এর সূত্রপাত করেন তিনি৷ পশ্চিমবঙ্গে প্রথম সাড়া জাগানো “ডিজিটাল গ্রাফিক্স”-এর প্রদর্শনীও করেন৷ সেই সূত্রে এবং সাহিত্যসূত্রে তিনি পশ্চিমবঙ্গ সরকার তথা ভারত সরকার-এর প্রতিনিধি হয়ে গেছিলেন সুদূর সাউথ আফ্রিকায়, লাতিন আমেরিকার একাধিক জায়গায় আন্তর্জাতিক সেমিনারে।একক ও যৌথভাবে সরকারি ও বেসরকারি একাধিক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট্রি ফিল্ম করেছেন৷ প্রকাশিত কাব্যগ্রন্থ :-ক্রোধের মুখ রোদের মতো (১৯৯২),কয়েকটি কবি...

Comments
Post a Comment