ক বি দি ল রু বা খা তু ন
দিলরুবা খাতুন
জন্ম:-খেজুরতলা, পোষ্ট:- নবীপুর, থানা:-রাণীনগর
জেলা:-মুর্শিদাবাদ, স্নাতক, গৃহবধূ (বর্তমান)
লেখালেখি পত্র- পত্রিকা:-দিন দর্পণ ,গতি,একুশের ভাবনা, উদার আকাশ, সময়, চাতক,উর্বরমন ইত্যাদি।প্রকাশিত কাব্যগ্রন্থ:- "সন্ধ্যার নীচে দাঁড়িয়েছে চাঁদ" (ভাবনারা ছায়াপথে হাঁটে )আংশিক /২০১৯ ,"ছায়াময় সবুজ দিন" (সাতটি আলোর ছায়া)আংশিক /২০২০। সম্মাননা:- খোলা চিঠি, উল্কা বৃষ্টি ,পল্লীকবি জসীম উদ্দীন গবেষণা পরিষদ,।শংসাপত্র :- বন্দে আলি মিয়া গবেষণা পরিষদ ।
দুটি কবিতায়
সম্ভাষণ
আজ তামিলি বাতাসে ধুলো বালি উৎসব ,
আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে পাতা ঝরার শব্দ,
আলো ছায়ায় ছুটে যাচ্ছে মেঘবালিকার দল,
জানালা ভেদ করে ছুঁয়ে যাচ্ছে মৃদুমন্দ বাতাস,
কোমল সংস্পর্শে জুড়িয়ে যাচ্ছে গ্রীষ্মের প্রখরতা।
তখনও মেঘেদের লুকোচুরি চমকে ওঠা বিদ্যুৎ ,
না-ঝরা বৃষ্টির শনশন শব্দে কান পেতেছি ,
আর দেখছি জানালা ছুঁয়ে ছুঁয়ে প্রশান্তির উল্লাসে,
দোল খাচ্ছে কার্নিশে ঝুলে পড়া জাম গাছের ডাল।
তারপর বৃষ্টির ফোঁটায় ফোঁটায় আলিঙ্গন ,
শান্ত গাছের শরীর বেয়ে চুয়ে পড়ছে ভালোবাসার চুম্বন।
এজ্যানো এক মাটির টানে প্রকৃতি প্রেমের সম্ভাষণ!
মায়ের অনুভূতি
তখনও অস্থিরতা বুকের ভেতর ঢিপঢিপ শব্দ ,
চোখে মুখে আতঙ্ক দুশ্চিন্তার ভাঁজ কপালে ----
ফোঁড়ানো হাতে সুচের ডগায় শরীরের সতেজতা ,
মিশে যাচ্ছে নোনতা জলের এক এক ফোঁটায়।
তুমি নেই পাশে বুকের ভেতর যন্ত্রণার পাহাড় ,
ব্যাকুল হৃদয় উষ্ণতা কুড়ায় প্রেমের দূরভাষে ।
সময় ছোটে ঘড়ির কাঁটায় চেকআপ কয়েক বার ,
খোদার আরশ কাঁপে বালিশ ভেজে নোনতা জলে,
সহসা ভাঙে বুকের পাঁজর জাগে মৃত্যু ভয় ।
শয্যাশায়ী অপারেশন বেড কার্যকরী অ্যানাসথেসিয়া ।
গল্পছলে অপারেশন শুরু,কাঁটছে ছুরি পেটের ভেতর ।
হঠাৎ কান্নার শব্দ শুনি মা হয়েছি কন্যা শিশু ,
ব্যথার সহস্রগুণ খুশির জোয়ার ,
গর্বে বুক ভেসে যায় শিশু শুয়ে মায়ের কোলে।


Comments
Post a Comment