Posts

সূ চি প ত্র

Image
সূ চি প ত্র কি ছু ব লা ক থা:- অনুবাদ কবিতায়:- ∆কবি হাইনরিষ হাইনে-র গীতি-কবিতার অনুবাদে কবি-অনুবাদক নীলাঞ্জন শান্ডিল্য। ∆হিন্দি ভাষার বিশিষ্ট কবি রঞ্জনা মিশ্রের কবিতার অনুবাদে কবি -অনুবাদক মজিদ মাহমুদ। ∆ব্রিটিশ কবি টেড হিউজের কবিতার অনুবাদে  কবি-অনুবাদক তূয়া নূর। কবিতা:-এক কবি ভারতী বন্দ্যোপাধ্যায়, কবি নৃপেন চক্রবর্তী,কবি অরূপ পান্তী,কবি জাহাঙ্গীর ফিরোজ,কবি অমলেন্দু বিশ্বাস,কবি সৌহার্দ্য সিরাজ, কবি সাধন চন্দ্র, কবি আমিনুল ইসলাম, কবি পাপড়ি গঙ্গোপাধ্যায়,কবি মুহম্মদ   মতিউল্লাহ্, কবি অরুণ ভট্টাচার্য, কবি আফজল আলি। @সম্পাদকের জানালা এ সংখ্যার জন্য মনোনীত সম্পাদক হলেন ' আরাত্রিক'  পত্রিকার মাননীয় সম্পাদক কবি- সম্পাদক দুর্গাদাস মিদ্যা। ©কবির সঙ্গে কবিতার সঙ্গে ∆বাংলাদেশের বিশিষ্ট কবি মাহমুদ কামাল-র সঙ্গে পথ হেঁটেছেন  কবি-শিল্পী শ্যামল জানা। ∆পশ্চিমবঙ্গের বিশিষ্ট কবি বিকাশ চন্দ-র সঙ্গে পথ হেঁটেছেন   কবি-প্রাবন্ধিক বিমল মন্ডল। কবিতা:-দুই কবি সুস্নাত জানা,কবি  কবি বিপ্লব চক্রবর্তী,কবি স  ম তুহিন,কবি প্রবীর মন্ডল,কবি রাখহরি পাল,কবি অরিন্দম চট্টোপাধ্যায়,কবি...

কি ছু ব লা ক থা

Image
কি ছু ব লা ক থা:- যুদ্ধ চলছে! ভয়ঙ্কর যুদ্ধ চলছে! ভয়ঙ্কর এক যুদ্ধ চলছে ঘরে-বাইরে। কি বলব,কী বলা উচিত--এ সব নিয়ে অদ্ভুত এক দোদুল্যমান দ্বন্দে জেরবার সিংহভাগ মানুষের সূক্ষ্ম চৈতন্যবোধ।তবে কী বাক স্বাধীনতা নেই!তাই  বা বলি কি করে! সামাজিক মাধ্যম সহ বিভিন্ন ধারায় তো জারি রয়েছে যুদ্ধ।তবু কেন যেন কখনো কখনো মনে হয় অশান্তি এড়াতে চরম এক অসহায়ত্ব নিয়ে আমদের ক্রমে বাড়িয়ে যেতে হচ্ছে সহনশক্তি। অন্যদিকে আবার,পৃথিবীময় মানবতা নিষ্ঠুরভাবে লাঞ্ছিত, বিপর্যস্ত।যা দেখে স্তব্ধ হয়ে যায় হৃদয়।মনুষ্যত্বের প্রবাহকে আটকে রেখে ক্রমাগত তীক্ষ্ণ করে তোলা হচ্ছে বৈষম্য, হিংসা,দ্বেষ প্রভৃতিকে।বেকারত্ব,কর্মহীনতা এতটাই প্রবল যে, চরম এক সাংস্কৃতিক অবক্ষয়ের স্রোতে টলোমলো আপামর সমাজজীবন।গোটা দেশ জুড়ে যেন একটা বিভেদরেখা তৈরির সূক্ষ্ম ও তীব্র আয়োজন। সবকিছুতে কেমন যেন আঁধার আঁধার।তবে কি আমরা বড় কোন অশনি সংকেতের মুখোমুখি!! কবিপক্ষ পার করে এখন আমরা স্মরণ করছি 'জৈষ্ঠ্যের ঝড়কে'। জানি না এমন অবস্থায় তাঁরা বেঁচে থাকলে কী লিখতেন! তবে,এটুকু জোর দিয়ে বলা যায় যে, একটা দিশা খুঁজে পেত মানুষ। যাইহোক, পরম্পরা বজ...

ক বি -অ নু বা দ ক নী লা ঞ্জ ন শা ন্ডি ল্য

Image
নীলাঞ্জন শান্ডিল্য জন্ম:-  ৩ মার্চ, ১৯৬৫ ।জামালপুর, বিহার, ভারতবর্ষ।পেশা - চাকুরি। কবি, ছড়াকার, প্রাবন্ধক, গল্পকার ও অনুবাদক। প্রকাশিত গ্রন্থ –বাংলা কবিতা – ক্যালাইডোস্কোপ, কমা সেমিকোলন ও দাঁড়ি, নিভৃতে নিজের সঙ্গে, কখনো রোদ কখনো ছায়া, আকাশ ছোঁওয়ার দুঃখসুখ।ইংরেজি কবিতা – Dream & Fire. ছড়া –ইলাটিন বিলাটিন।পুরস্কার – বনানী, ইস্ক্রা, নিত্যানন্দ পুরস্কার। কবি হাইনরিষ হাইনে-র গীতি-কবিতার অনুবাদে কবি-অনুবাদক নীলাঞ্জন শান্ডিল্য হাইনের পুরো নাম ক্রিশ্চিয়ান ইওহান হাইনরিষ হাইনে (Christian Johann Heinrich Heine)। তাঁর জন্ম ১৭৯৭ সালের শেষ মাসে জার্মানির ড্যুসেলডর্ফ শহরে। তিনি ছিলেন কবি ও আলোচক। তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে অল্প বয়সেই, বিশেষ করে তাঁর ‘দাস্ বুখ্ দেয়ার লীডার’ বা ‘গানের বই’-এর গীতিকবিতাগুলি প্রকাশিত হওয়ার পরেই। রবার্ট শুমান বা ফ্রান্স রুবার্টের মত দিকপাল সুরকারেরা এই সব গানে সুর দিয়েছিলেন। রোমান্টিকতার সঙ্গে তাঁর লেখার উপাদান ছিল ব্যঙ্গ ও শ্লেষ। রাজরোষের নির্বাসনে তাঁর জীবনের শেষ পঁচিশ বছর কেটেছিল পারিতে। তাই আরও কয়েকজন অ-ফরাসি মহাকবিদের মত তাঁর সমাধিও পারিতে। বাংলায় তাঁর অ...

ক বি-অ নু বা দ ক ম জি দ মা হ মু দ

Image
  মজিদ মাহমুদ জন্ম:- ১৬ এপ্রিল, ১৯৬৬, পাবনায়। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে। লেখালেখির হাতে খড়ি শিশুবেলা থেকে। কবিতা তাঁর নিজস্ব জগৎ হলেও গবেষণার কাজেও তিনি দক্ষ। নজরুল ইনস্টিটিউট, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধীনে কাজ করেছেন। প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৪০-র ও বেশি। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:- বল উপাখ্যান,আপেল কাহিনী, ধাত্রী ক্লিনিকের জন্ম,মাহফুজামঙ্গল,কাব্য সঞ্চয়ন প্রভৃতি। প্রবন্ধগ্রন্থ:- ভাষার আধিপত্য ও বিবিধ প্রবন্ধ,কেন কবি কেন কবি নয়, নজরুল তৃতীয় বিশ্বের মুখপাত্র, রবীন্দ্রনাথ ও ভারতবর্ষ প্রভৃতি। হিন্দি ভাষার বিশিষ্ট কবি রঞ্জনা মিশ্রের কবিতার অনুবাদে কবি -অনুবাদক মজিদ মাহমুদ রঞ্জনা মিশ্র , খ্যাতিমান কবি প্রাবন্ধিক ও অনুবাদক। আশির দশক থেকে হিন্দি ও ইংরেজিতে লেখালেখি করে আসছেন। জন্ম- জামশেদপুর, ঝাড়খণ্ড। মহারাষ্ট্র, পুনে অল ইন্ডিয়া রেডিও (আকাশবাণী)-তে কাজ করেন। হিন্দি ভাষায় প্রকাশিত তার উল্লেখযোগ্য কবিতার বই ‘পাথর সময় সিধিয়ান’। ভারতীয় সঙ্গীত চারুকলা ও চলচ্চিত্র সমালোচনা সাহিত্যেও তার সুনাম আছে।  হিন্দি ভাষায় প্রকাশিত সাময়িকী ও ম্যাগাজিনে তার ল...

ক বি -অ নু বা দ ক তূ য়া নূ র

Image
  তূয়া নূর জন্ম: - যশোর শহরের পুরাতন কসবায়।বাবা এ কে নূর মোহাম্মদ।  মা জামিলা নূর। পড়াশুনা ও বেড়ে ওঠা এই যশোর শহরে। উচ্চ শিক্ষা নেওয়ার  জন্য আসি ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসীতে পড়াশুনা শেষ করে পাড়ি দিই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে উচ্চ শিক্ষার জন্য। লেখালেখি ছোটবেলা থেকেই। ছড়া, কবিতা, অনুবাদ ও গল্প লিখতে ভাল লাগে।   ব্রিটিশ কবি টেড হিউজের কবিতার অনুবাদে কবি-অনুবাদক তূয়া নূর টেড হিউজ   (জন্ম ১৭ আগস্ট, ১৯৩০, ইয়র্কশায়ার, —মৃত্যু ২৮ অক্টোবর, ১৯৯৮, লন্ডন) একজন ব্রিটিশ কবি, অনুবাদক ও শিশু সাহিত্যিক। বিশ শতকের কবিদের মধ্যে তিনি অন্যতম। কবি টেড হিউজ ইংরেজি সাহিত্য পড়াশুনা শুরু করেন ক্যামব্রিজে। পরে বিষয় পরিবর্তন করে প্রত্নতত্ত্ব ও নৃতত্ত্ব  বিভাগে চলে আসেন। মার্কিন কবি সিলভিয়া প্লাথ ক্যামব্রিজে আসেন অলব্রাইট বৃত্তি নিয়ে। কবি টেড হিউজের সাথে তার পরিচয় ও বিয়ে  হয় ১৯৫৬ সালে। সিলভিয়ার অনুপ্রেরণায় টেড হিউজ একটা প্রতিযোগিতায় কবিতার পাণ্ডুলিপি জমা দেন এবং তার পাণ্ডুলিপি প্রথম হয়। ১৯৫৭ সালে প্রকাশিত হয় দি হাওক ইন দ্যা রেইন। এই দম্পতি ১৯৫৭ সালে মার্কিন য...